ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস নজিরবিহীন দুর্যোগ, ত্রাণ কার্যক্রম চলছে: নেপাল প্রধানমন্ত্রী সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

লোডশেডিং নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর, ২০২২,  9:30 PM

news image

গ্যাস আনতে না পারায় নভেম্বরের আগে লোডশেডিং পরিস্থিতির উন্নতির আশা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সোমবার (৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, লোডের কারণে দিনের বেলা কিছু পাওয়ার প্ল্যান্ট বন্ধ রাখতে হচ্ছে। আবার দিনে যেগুলো চালাচ্ছি সেগুলো রাতে বন্ধ রাখছি। এজন্য লোডশেডিংয়ের জায়গাটা একটু বড় হয়ে গেছে। তিনি বলেন, চেয়েছিলাম অক্টোবর থেকে লোডশেডিংই থাকবে না। কিন্তু গ্যাস আনতে না পারায় সেটা করতে পারলাম না। অক্টোবর মাসটা একটু কষ্ট করতে হবে। আশা করছি, নভেম্বর থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে। নসরুল হামিদ বিপু বলেন, আশা করেছিলাম, অক্টোবর থেকেই ভালো পরিস্থিতি হয়ে যাবে। কিন্তু শিল্পে চাহিদা বেড়ে গেছে। তাই আমরা বিদ্যুতে গ্যাস কমিয়ে দিয়েছি। যার কারণেই সমস্যা দেখা দিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম