ঢাকা ১০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সিলেট টেস্ট ড্র, সিরিজ হারল বাংলাদেশ পোশাক খাতে ন্যূনতম ৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব শ্রমিকপক্ষের শেখ হাসিনার পাসপোর্টের আবেদন প্রশ্নে নতুন তথ্য দিলেন চিফ প্রসিকিউটর শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের অধিকার নিয়ে পর্যালোচনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু ও হাম: দুই দিনের ব্যবধানে হারালেন দুই সন্তান শেখ হাসিনা ফাঁসির আসামি, সাধারণ ট্রাভেলার নন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ন্যূনতম ৩৭ হাজার টাকা চান শ্রমিকরা, মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, আবেদন জানুয়ারিতে গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি সব ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ

লেবাননে ফাঁদ পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত ২ ইসরায়েলি সেনা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ আগস্ট, ২০২৬,  4:52 PM

news image

লেবাননের দক্ষিণাঞ্চলে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। মাজদাল সেলেম গ্রামের একটি ফাঁদ পেতে রাখা ভবনে বোমা বিস্ফোরণে অন্তত দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তবর্তী দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অভিযান চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হতাহতের পাশাপাশি অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।


এদিকে লেবাননের জাতীয় বার্তা সংস্থা (এনএনএ) জানিয়েছে, দক্ষিণাঞ্চলের তিবনিন শহরে ইসরায়েলি ড্রোন হামলার পর আশপাশের বনাঞ্চলে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।


এ ছাড়া তিবনিনের একটি কবরস্থানের প্রার্থনা হলের ছাদে চালানো পৃথক ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন।


স্থানীয় সূত্র জানিয়েছে, অব্যাহত হামলা, অবরুদ্ধ পরিস্থিতি এবং বিভিন্ন স্থানে পড়ে থাকা অবিস্ফোরিত অস্ত্রের কারণে বেসামরিক মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। উদ্ধার ও স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।


দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় দফায় দফায় হামলা ও পাল্টা হামলার ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। চলমান সংঘাতের মধ্যে স্থানীয় বাসিন্দারা চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।


সূত্র : আল-জাজিরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম