ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের ফ্লাইট ২০ অক্টোবর

#

১৯ অক্টোবর, ২০২৪,  2:09 PM

news image

যুদ্ধবিধ্বস্ত লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে যৌথভাবে কাজ শুরু করছে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এর অংশ হিসেবে আগামী ২০ অক্টোবর প্রথম ধাপে আহত, নারী ও শিশুসহ ৫৩ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হবে। এরই মধ্যে দেশে ফেরার আগ্রহ জানিয়ে দূতাবাসে তালিকাভুক্ত হয়েছেন প্রায় ১ হাজার ৮০০ বাংলাদেশি। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফেরত আসতে ইচ্ছুকদের মধ্যে ১৬৭ জনের লিগ্যাল ডকুমেন্টস আছে, বাকি ১৬২৩ জন আনডকুমেন্টেড। প্রথম ধাপে আইওএম ২০০ জনকে চার্টার্ড ফ্লাইটে ফেরত আনা হবে। আগামী ২০ অক্টোবর প্রথম ফ্লাইটে ৫৩ জন এবং ২২ তারিখ দ্বিতীয় ফ্লাইটে ৫৮ জন ঢাকায় আশার কথা রয়েছে। এছাড়া বাকিদের বাংলাদেশের নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিদিন ৫০ জনের মতো মানুষকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানানো হয়। লেবাননে চলমান সংঘাতে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ের জন্য অনতিবিলম্বে দূতাবাসের হেল্পলাইন ও হটলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান বৈরুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। ফ্রন্ট ডেস্ক নম্বর- ৭১২১৭১৩৯, হটলাইন নম্বর- ৭০৬৩৫২৭৮ ও হেল্পলাইন নম্বর-৮১৭৪৪২০৭।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম