ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

লেবানজুড়ে ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত ২৮

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ অক্টোবর, ২০২৪,  1:50 PM

news image

লেবাননজুড়ে অতর্কিত হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বুধবার দেশজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে দুই হাজার ৫৭৪ জনে দাঁড়িয়েছে। এদিকে ইসরায়েলি বিমান বাহিনী বলেছে, তারা গতদিনে লেবাননে কয়েক ডজন সন্ত্রাসীকে হত্যা করেছে। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননজুড়ে হিজবুল্লাহর ১৬০টির বেশি স্থাপনায় আঘাত হানা হয়েছে। এসবের মধ্যে হিজবুল্লাহর ভবন, লঞ্চার, সামরিক স্থাপনা আছে। এ ছাড়া ইসরায়েলি বাহিনী দাবি করেছে, হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডে অন্তত ১৩৫টি প্রজেক্টাইল ছুড়েছে। ইরান সমর্থিত এই হিজবুল্লাহ গোষ্ঠী বলেছে, তেল আবিবের উপকণ্ঠে তারা ইসরায়েলের সামরিক অবকাঠামোর এক ফার্মে হামলা চালিয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম