ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল

জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০২৬,  11:43 AM

news image

জ্বালানি সরবরাহে সংকটের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য কর কমানো, বিকল্প জ্বালানি বিক্রির অনুমতি এবং পরিবহন বিধিনিষেধ শিথিলসহ নানা পদক্ষেপ নিচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


জর্জিয়া, ইন্ডিয়ানা ও কেনটাকির মতো অঙ্গরাজ্যগুলো পাম্প পর্যায়ে জ্বালানির ওপর কর কমানোর উদ্যোগ নিয়েছে। অন্যদিকে ক্যালিফোর্নিয়া ও মিশিগান বিক্রির জন্য অনুমোদিত জ্বালানির ধরন বাড়ানোর পদক্ষেপ নিয়েছে।


জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মন্টানা, নেব্রাস্কা ও সাউথ ডাকোটায় জ্বালানি ও কৃষিপণ্য পরিবহনের ওপর থাকা কিছু বিধিনিষেধও শিথিল করা হচ্ছে।


এদিকে রেড-ডাইড ডিজেল বিক্রির ক্ষেত্রে নিয়ন্ত্রক বিধিনিষেধ শিথিল করার বিষয়টি বিবেচনা করছে হোয়াইট হাউস। কৃষিকাজসহ বিভিন্ন অফ-রোড কাজে সাধারণত ব্যবহৃত এই ডিজেল অধিকাংশ ফেডারেল জ্বালানি কর থেকে অব্যাহতি পায়।


এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশীয় বাজার স্থিতিশীল রাখতে যুক্তরাষ্ট্র থেকে ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞার প্রতি সমর্থন জানিয়েছিলেন।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এবং ইউক্রেনের চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। এর ফলে দেশটির বিভিন্ন অঞ্চলে পেট্রোল ও ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসনগুলোকে দ্রুত পদক্ষেপ নিতে হচ্ছে। সূত্র: রয়টার্স, আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম