ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

লুটপাট এড়াতে দোকান খালি করছেন তুরস্কের ব্যবসায়ীরা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ ফেব্রুয়ারি, ২০২৩,  10:20 AM

news image

তুরস্ক ও সিরিয়ায় কমপক্ষে ৮ লাখ ৭০ হাজার মানুষের জরুরি গরম খাবার সহায়তা দরকার তুরস্কের আনতাকিয়া শহরের ব্যবসায়ী মালিকরা তাদের দোকানের পণ্যদ্রব্য লুটপাট এড়াতে দোকান খালি করছেন। ইউকসেল উজুন নামে একজন ব্যবসায়ী একটি ইলেকট্রনিক্স দোকানের মালিক। তিনি চার্জার এবং ফোনের খাপসহ পণ্যদ্রব্যের বাক্সগুলো কয়েকজনের সাহায্যে দুটি ট্রাকে লোড করছিলেন। এই ব্যবসায়ী বলেন, আমাদের দোকান ধ্বংস হয়ে গেছে। প্রতারক এবং চোরেরা লুট করেছে। তারা যা পেরেছে তা নিয়ে গেছে আর যা রেখে গেছে এখন শুধু তা-ই আছে। উজুন বলেন, সুপারমার্কেট, ফার্মেসি এবং অন্যান্য বিভিন্ন ব্যবসা তিনি ভেঙে পড়তে দেখেছেন।

এই ব্যবসায়ী বলেন, তারা সর্বত্র লুটপাট করেছে। রাস্তার ধারে বাজার, জুতার দোকান… আমি তাদের ফার্মেসি ভাঙতে দেখেছি। তিনি তার পণ্যদ্রব্য শহরের বাইরে সংরক্ষণ করবেন বলে জানান। ইউকসেল উজুন বলেন, রবিবার শহরে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্যের উপস্থিতি ছিল। তবে ভূমিকম্পের প্রথম কয়েক দিন নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিল না তিনি বলেন, এখানে অবস্থান করা পুলিশ এবং সৈন্যরা আমাদের মতো একই অবস্থার মধ্য দিয়ে গেছে। সুতরাং, প্রথম কয়েক দিন তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আমরা তা প্রত্যাশা করতে পারি না। স্টোর ম্যানেজার বারকান ইয়োগুর্টকুওগ্লু বলেন, প্রথম দিনগুলোতে সাহায্য এবং সরবরাহ আসেনি। সুতরাং, সুপারমার্কেট লুট হওয়া স্বাভাবিক ঘটনা। তিনি বলেন, ‘প্রথম কয়েক দিন, প্রত্যেকেই সুপারমার্কেট লুট করেছে। কারণ, তাদের দরকার ছিল। আমি একটি সুপারমার্কেট লুট করেছি কারণ আমার বাচ্চাদের জন্য ডায়াপার দরকার ছিল।’ জাতিসংঘ সতর্ক করে বলেছে, তুরস্ক ও সিরিয়ায় কমপক্ষে ৮ লাখ ৭০ হাজার মানুষের জরুরি গরম খাবার সহায়তা দরকার। শুধু সিরিয়াতেই ৫৩ লাখের বেশি মানুষ গৃহহারা হয়েছে। সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম