ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

লিবিয়ায় রাজনৈতিক সহিংসতায় নিহত ২৩

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ আগস্ট, ২০২২,  4:29 PM

news image

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে রাজনৈতিক সহিংসতায় একদিনেই ২৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৪০ জন। লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার (২৮ আগস্ট) কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, শনিবার দেশটির দুই প্রতিদ্বন্দ্বী সরকারের প্রতি অনুগত মিলিশিয়ারা শহরের কেন্দ্রস্থলে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষে বহু মানুষ হতাহত হয়েছেন। বিভিন্ন এলাকায় গুলি ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

শহরজুড়ে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। সংঘর্ষের আশপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটিতে গত দুই বছরের মধ্যে এই সংঘর্ষকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে। এর ফলে দেশটিতে ফের গৃহযুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। জানা গেছে, প্রাচ্য-সমর্থিত নতুন প্রধানমন্ত্রী ফাথি বাশাঘার সমর্থকরা ত্রিপোলির কিছু অংশ নিয়ন্ত্রণে নিয়েছে। অন্যদিকে, বিদায়ী প্রধানমন্ত্রী আবদুলহামিদ দ্বইবাহারের অনুগত বাহিনী এখনও শহরের বড় অংশ দখল করে আছে। জাতিসংঘ লিবিয়ায় রাজনৈতিক দলগুলোকে অবিলম্বে শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছে। সূত্র: আল-জাজিরা, ভয়েস অব আমেরিকা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম