ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

লিটনের সেঞ্চুরি, বড় রানের পথে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি, ২০২২,  8:53 PM

news image

চট্টগ্রামের সাগরিকা পাড়ের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারিতে লিটন লিটন রব। অবশেষে সমর্থকদের প্রত্যাশা পূরণ করলেন ক্লাসিক এ ব্যাটার। আফগান তারকা স্পিনার রশিদ খানকে বাউন্ডারি হাঁকিয়ে তুলে নিলেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে এটি তার প্রথম শতক। ১০৭ বলে ১৪টি চারের সাহায্যে শতরান তুলে নিলেন। এর আগে রশিদকে চার মেরেই অর্ধশতরান করেছিলেনযদিও ৩৮তম ওভারে জীবন পেয়েছিলেন লিটন। মুজিবের শেষ বলে কাভারে লিটনের ক্যাচ ছেড়ে দেয় ফিল্ডার। ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ এখন ২৪০ রান। এখন ১১০ রান নিয়ে লিটন ও ৬৯ রান নিয়ে ব্যাট করছেন মুশফিক। এর আগে ২০তম ওভারে এসে শতরান পূর্ণ করে বাংলাদেশ। যার মধ্যে প্রথম ফিফটি এসেছিল ৪৯ বলে, আর দ্বিতীয় ফিফটি করতে বল খরচ হয়েছে ৬৭টি। ১৬তম ওভারে প্রথম বল হাতে তুলে নিয়ে সাকিবকে ফিরিয়েছিলেন রশিদ খান। সেই রশিদের ওভারেই বাংলাদেশের শতরান পূর্ণ করলেন লিটন দাস।  বাংলাদেশের শেষ উইকেট পতন সাকিবের। রশিদের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন টাইগার অলরাউন্ডার। রশিদে পরাস্ত হওয়ার আগে ৩৬ বলে ২ চারের সাহায্যে করেন ২০ রান। ইনিংসের প্রথম ওভারটা দেখেশুনেই খেলেন তামিম ইকবাল। প্রথম পাঁচ বল ডট দেওয়ার পর শেষ বলে এক সিঙ্গেল। ফারুকীর করা ওভারে রান এসেছিল মোটে দুই। তা-ও অতিরিক্ত খাত থেকে এসেছে একটি রান। তবে দ্বিতীয় ওভারে ফরিদ আহমেদের বদান্যতায় যেন কিছুটা পুষিয়ে গেল। প্রথম বলটিই স্টাম্পের এত বাইরে দিয়ে গেছে যে, উইকেটকিপার রহমানুল্লাহ গুরবাজ বলের নাগালই পাননি। ওভার শুরুর আগেই পাঁচ রান। এরপর দুর্দান্ত একটি চারের মার তামিমের। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা তামিমের চিরচেনা এমন শর্ট যেন দেখেও শান্তি। শেষ পর্যন্ত ১২ রান করেই আউট হন তামিম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম