ঢাকা ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা শপথ নিলেন ২৫ মন্ত্রী জাত ভিন্ন হওয়ায় নির্যাতন : চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেলেন ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ১০ টি, জামায়াত ৪ টি পদে বিজয়ী রমজানে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ শপথ নিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত ৪৫ গাড়ি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

লালমনিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

১১ জুন, ২০২৩,  11:55 AM

news image

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনায় মহিপুর শেখ হাসিনা তিস্তা সড়ক সেতু থেকে ফেরার পথে টিকটকের ভিডিও ধারণ করার সময় ট্রাকের ধাক্কায় দুই বন্ধু ও পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।শনিবার (১০ জনু) রাত ৯ টার দিকে কাকিনা মহিপুর তিস্তা শেখ হাসিনার সেতু এলাকায় দুর্ঘটনা ঘটে। অপরদিকে রাত ১১টায় বুড়িমারী স্থলবন্দর এলাকায় অপর দুর্ঘটনা ঘটে। নিহত দুই বন্ধু হলেন- মো. শাহ আলম (২০), মো. ওয়াজেদ আলী (২২) মোটরসাইকেল আরোহী শাহিন আলম (৩০)

নিহত মো. শাহ আলম কালীগঞ্জ উপজেলার কাকিনার রুদ্রেশ্বর গ্রামের আছির আলী ছেলে। একই এলাকার মো. ওয়াজেদ আলী (২২) কাকিনা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোছা. হাজেরা বেগমে ও সাইদুল মিয়ার ছেলে। নিহত দুই বন্ধু কাকিনা মহিমারঞ্জন উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা শেষ করেছেন।  প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে একটি মোটরসাইকেলে তিন বন্ধু মিলে মহিপুর তিস্তা শেখ হাসিনা সড়ক সেতু ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে চলন্ত অবস্থায় টিকটকের ভিডিও ধারণ করছিলেন। এসময় বুড়িমারী থেকে ছেড়ে যাওয়া মালবোঝাই ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে দুইজন নিহত হন। অপর একজন গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

 কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাহির তাহু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দুইজনের বাড়ি কাকিনা ইউনিয়নে।  তিন বন্ধু মিলে শেখ হাসিনা তিস্তা সড়ক সেতু দেখে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।  কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুইজন এসএসসি পরীক্ষার্থী বাড়ি কাকিনা উপজেলার রুদ্রেশ্বর গ্রামে। এদিকে শনিবার (১০ জুন) রাত ১১টায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হরিশোভা মসজিদ পাড় নামক এলাকায় পাথর বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহিন আলম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত শাহিন আলম পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের রহমানপুর এলাকার টেপরা মুহাম্মদের ছেলে।  পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক ঘটনা সত্য নিশ্চিত করেন বলেন, ওই ট্রাকটি পাটগ্রাম থানা পুলিশ হেফাজতে রয়েছে। এ সময় চালক ও হেলপার পালিয়ে যায়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম