ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ৩ সিএনজি যাত্রী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৩ জুন, ২০২৩,  5:44 PM

news image

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় রফিকুল ইসলাম (৪০), মিজানুর রহমান(৩৫) ও মুন্নি বেগম (৪৫) নামে তিন সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এসময় সিএনজিতে থাকা আরও ৫ যাত্রী আহত হয়। শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার কাকিনা ইউনিয়নের লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কবি শেখ ফজলুল করিম স্মৃতি কলম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, রংপুর থেকে একটি সিএনজি পাটগ্রাম উপজেলার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে কালীগঞ্জ উপজেলার কাকিনা কবি শেখ ফজলুল করিম স্মৃতি কলম নামক স্থানে একটি মালবাহী ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায় সিএনজি। এসময় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে আনার পথে একজনের মৃত্যু হয়। এ সময় সিএনজিতে থাকা নারীসহ ৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুন্নি বেগম নামে যাত্রী সকালে মারা যান। এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে এক যাত্রী ও অপর এক যাত্রীকে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম