ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

লাচ্ছা সেমাই দিয়ে ডেলিসিয়াস ডেজার্ট কুনাফা

#

লাইফস্টাইল ডেস্ক

০৫ ডিসেম্বর, ২০২২,  12:18 PM

news image

মিষ্টিজাতীয় খাবার পছন্দ করেন অনেকে। তেমনই একটি ডেজার্ট আইটেম কুনাফা। চাইলে হোটেল বা রেস্তোরাঁয় না গিয়ে আপনি বাসায় তৈরি করতে পারেন। আজ আমরা জানাব, কীভাবে সহজে ও স্বাস্থ্যসম্মত উপায়ে কুনাফা তৈরি করবেন। এ রেসিপি তৈরি করা খুবই সহজ। আর খুব সুস্বাদু। ছোট-বড় সবার পছন্দের ডেজার্ট কুনাফা। রান্নার আগে আপনাকে অবশ্যই স্বাস্থ্যের কথা ভাবতে হবে।। রেসিপিটি তৈরি করেছেন রন্ধনশিল্পী রাহিমা সুলতানা রীতা। অতিথি ছিলেন গুণী সংগীতশিল্পী ফরিদা পারভীন। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে কুনাফা রান্নার পদ্ধতি।

তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—

উপকরণ

১. আধা লিটার তরল দুধ

২. এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার

৩. সামান্য গোলাপজলে ভেজানো জাফরান

৪. দুই টেবিল চামচ ঘি

৫. এক প্যাকেট সেমাই

৬. দুই টেবিল চামচ চিনি

৭. আধা কাপ নারকেল

প্রস্তুত প্রণালি

প্রথমে ফ্রাইপ্যানে তরল দুধ, কর্নফ্লাওয়ার, গোলাপজলে ভেজানো জাফরান ও চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে নিন। আরেকটি ফ্রাইপ্যানে ঘি দিন। এতে সেমাই ও নারকেল দিয়ে ভেজে নিন। ভাজা হলে নামিয়ে রান্না করা দুধের সাথে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের কুনাফা। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম