ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

ওজন কমাতে চাইলে গ্রিন টি-তে মেশান ৩ উপাদান

#

লাইফস্টাইল ডেস্ক

০২ আগস্ট, ২০২৬,  6:04 PM

news image

স্বাস্থ্য সচেতনতা থেকে অনেকেই আজকাল গ্রিন টি খান। শুধু ওজন কমানো নয়,শরীরের ছোটখাটো অনেক সমস্যা দূর করতেও গ্রিন টি-র জুড়ি নেই। অন্যান্য চায়ের তুলনায় এই চা বেশ স্বাস্থ্যকরও। গ্রিন টি শরীরে খারাপ কোলেস্টেরল তৈরি হতে বাধা দেয়। নিয়মিত এই চা পানে বিপাকহারের মাত্রা বাড়ে। সেই সঙ্গে দ্রুত ফ্যাট ঝরাতে সাহায্য করে। এই চা পলিফেনল ও ফ্ল্যাভোনয়েডের মতো অ্যান্টি-অক্সিড্যান্টে পরিপূর্ণ, যা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী গ্রিন টি।

‘আনন্দবাজারে’র প্রতিবেদন অনুযায়ী, যারা ওজন ঝরাতে খাদ্যতালিকায় গ্রিন টি রাখছেন তারা কিছু উপাদান মেশালে বাড়তি উপকারিতা পাবেন। এতে গ্রিন টি-র স্বাদ যেমন বাড়বে,তেমনি ওজনও ঝরবে দ্রুত। 

লেমন গ্রিন টি: গ্রিন টি তৈরি করে তাতে লেবুর রস মিশিয়ে দিন। স্বাদ বাড়াতে পুদিনাপাতাও দিতে পারেন। লেবুতে থাকা ভিটামিন সি গ্রিন টি-র অ্যান্টি-অক্সিড্যান্ট শোষণক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এই চা হজমপ্রক্রিয়া উন্নত করতে পারে, যা পরোক্ষে ওজন কমানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।

জিঞ্জার মিন্ট গ্রিন টি: আদাকুচি দিয়ে পানি ভাল করে ফুটিয়ে নিন। এবার গ্রিন টি দিয়ে দুই মিনিট ঢেকে রাখুন। তার পর ভাল করে নাড়িয়ে ছেঁকে উপর থেকে পুদিনাপাতার কুচি মিশিয়ে দিন। আদা হজম প্রক্রিয়া উন্নত করতে এবং শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে। এর পাশাপাশি, প্রদাহ কমাতেও সাহায্য করে, যা পরোক্ষভাবে ওজন কমাতে সহায়ক।

সিনেমন গ্রিন টি: পানিতে একটুকরো দারচিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। এ বার সেই পানিতে গ্রিন টি ভিজিয়ে রাখুন দুই মিনিট । এই মিশ্রণে এক চামচ লেবুর রস মিশিয়ে নিয়ে গরম গরম উপভোগ করুন। দারচিনি রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল করে, ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ায়। সেই সঙ্গে ক্ষুধা নিয়ন্ত্রণ করে ওজন কমাতে সাহায্য করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম