লন্ডনের মঞ্চে ‘অম্বা ও ভীষ্ম’
২২ নভেম্বর, ২০২৬, 2:20 PM
NL24 News
২২ নভেম্বর, ২০২৬, 2:20 PM
লন্ডনের মঞ্চে ‘অম্বা ও ভীষ্ম’
মহাভারতের অম্বা ও ভীষ্মের অনুচ্চারিত সম্পর্ক, প্রত্যাখ্যান আর প্রতিশোধের গল্প নিয়ে বাংলা মুভমেন্ট থিয়েটার লন্ডনের মঞ্চে আনছে নাটক ‘অম্বা ও ভীষ্ম’। আজ রবিবার, ২২ নভেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পূর্ব লন্ডনের ব্র্যাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে নাটকটি মঞ্চস্থ হবে। এটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন ড. মুকিদ চৌধুরী।
অভিনয়, মুভমেন্ট আর সরাসরি সংগীতের সমন্বয় এই প্রযোজনার বিশেষ দিক। এসরাজে মাজহার আলি শেখ, চেলোতে হারভি গিবনস, তবলায় পিয়াস বড়ুয়া, বাঁশিতে বায়েজিদ কবির সাদি, ড্রামসে শুভজিৎ সাহা, গিটারে সাঈদ হামিদ এবং কণ্ঠে প্রত্যাশা দাস পূজা। সঙ্গে আছে জৌচেপ্পে মাস্ত্রোইয়ান্নির ইতালীয় কবিতা। প্রাচ্য ও পাশ্চাত্যের সুর মিলে তৈরি হয়েছে নাটকের নিজস্ব আবহ।
কথক চরিত্রে ড. সুতপা ধর, ভীষ্ম চরিত্রে পার্থ সারথি রায় এবং অম্বা ও শিখণ্ডী চরিত্রে অভিনয় করছেন মৌসুমী সামন্ত। অন্যান্য চরিত্রে আছেন সানজিদ কবির সানি (শান্তনু ও পরশুরাম), তাহিরা জিন্নিয়া (গঙ্গা), সাদিয়া সাবা (সত্যবতী), আবু সুফিয়ান (কাশীরাজ ও মার্শাল আর্ট), সৈকত দত্ত (কুহুক, শরশয্যা ও দেবতাগণ) এবং এপি দেব সরকার (দেবীগণ)।