ঢাকা ২২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
লন্ডনের মঞ্চে ‘অম্বা ও ভীষ্ম’ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা, খসড়া চূড়ান্ত সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির আসছে এসএমই নীতিমালা, লক্ষ্য ২৫ লাখ কর্মসংস্থান নতুন করে খেলাপি হওয়ার শঙ্কায় বহু পোশাক কারখানা মালিক ভারতে দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, একই পরিবারের ৯ জন নিহত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন দরিদ্রদের আয়ের প্রায় ২০ শতাংশ যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর, ২০২৬,  1:51 PM

news image

গঠিত মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২২ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক গবেষণা সম্মেলনে এ কথা বলেন তিনি।


এ সময় দেশে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আগামী একবছরের মধ্যে মালিক ও শ্রমিকদের একই পরিবেশে দেখতে চাওয়ার কথা জানান তিনি।



একই অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার শতভাগ চেষ্টা করছে। শ্রমবান্ধব বাজেটও দেওয়া হয়েছে। তবে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে একটি পক্ষ দেশের পাশাপাশি তৈরি পোশাক খাতকেও ক্ষতিগ্রস্ত করতে চায়।



আর প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গঠিত মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার।



গত ১ নভেম্বর বোর্ড গঠনের পর ৪ নভেম্বর প্রথম সভা অনুষ্ঠিত হয়। শ্রম আইন অনুযায়ী বোর্ডের হাতে ছয় মাস অর্থাৎ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সময় থাকলেও মালিক ও শ্রমিক উভয় পক্ষই দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করতে একমত হয়েছেন বলেও জানা যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম