ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুর পল্লিবিদ্যুৎ সমিতির ডিজিএম গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

১৯ অক্টোবর, ২০২৪,  5:05 PM

news image

ঢাকার খিলক্ষেত থানায় সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত একটি মামলায় লক্ষ্মীপুরের পল্লিবিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর সদর থানা থেকে মাইক্রোবাসে করে তাকে ঢাকার খিলক্ষেত থানার উদ্দেশ্যে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর মডেল সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ঝলক মোহন্ত এর আগে শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে আটক করে সেনাবাহিনী।  পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মো. আরশাদ হোসেন (৫৫) নামে এক ব্যক্তি বাদী হয়ে ঢাকার খিলক্ষেত থানায় আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে প্রধান আসামী করে ৪ জনের নাম উল্লেখ করে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ ও তৎসম আইনে মামলা দায়ের করেন। দায়েরকৃত ওই মামলায় লক্ষ্মীপুরের পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়। মামলার বাদী মো. আরশাদ হোসেন কুষ্টিয়া জেলা সদরের  জুগিয়া গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে বলে জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম