ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২৬,  4:56 PM

news image

জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি। শনিবার এক শুভেচ্ছা বার্তায় কাতারের প্রধানমন্ত্রী সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সাফল্যের জন্য তারেক রহমানকে শুভেচ্ছা জানান। বাংলাদেশ ও কাতারের মধ্যকার দীর্ঘদিনের ও ঘনিষ্ঠ সম্পর্ক বিশেষ করে শ্রম সহযোগিতা, জ্বালানি অংশীদারিত্ব এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে এ বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কাতারে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী কর্মী রয়েছেন, যারা রেমিট্যান্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম