ঢাকা ২৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে’ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ সাতক্ষীরার আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা ৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার সার্ভেয়ার ও কানুনগোদের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

ফরিদপুর-৪ আসনে জামানত হারালেন ৫ প্রার্থী

#

নিজস্ব প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি, ২০২৬,  10:55 AM

news image

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ফরিদপুর-৪ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৫ জন প্রার্থী জামানত হারিয়েছেন। গণ প্রতিনিধিত্ব আদেশ (আরপিও ১৯৭২) আর্টিকেল ৪৪ এর তিন ধারায় বলা হয়েছে কোন প্রার্থী যদি তার নির্বাচনী এলাকায় প্রদত্ত মোট বৈধ ভোটের ১২ দশমিক ৫ এর ভোট কম পান তাহলে তার তার জমা দেওয়া জামানত বাজেয়াপ্ত হবে, যা সরকারি কোষাগারে জমা হবে। ফরিদপুরের ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনে বিজয়ী ও নিকটতম দুইজন প্রার্থী বাদে অন্য ৫ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৭৪ হাজার ৯৯২টি। জামানত রক্ষা করতে ভোটের প্রয়োজন ৩৪ হাজার ৩৭৪টি ভোট। এ আসনে মোট আটজন প্রার্থী ছিলেন। এর মধ্যে বিজয়ী প্রার্থী বিএনপির শহিদুল ইসলাম বাবুল এবং নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. সরোয়ার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী এএএম মুজাহিদ বেগ (ফুটবল) এর জামানত রক্ষা পেয়েছে। জামানত জব্দ হয়েছে বাকি পাঁচ প্রার্থীর। এরা হলেন, বাংলাদেশের কমিউনিস্ট পর্টি আতাউর রহমান (কাস্তে) ৭১৪ ভোট, বাংলাদেশ খেলাফত মজলিস মিজানুর রহমান (রিকশা) ১ হাজার ১১৮ ভোট, স্বতন্ত্র মুহাম্মাদ মজিবুর হোসাইন (ঘোড়া) ১ হাজার ৭০৪ ভোট, ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর মো. ইসাহাক চোকদার (হাতপাখা) ১১ হাজার ৪৯৮ এবং জাতীয় পার্টির রায়হান জামিল (লাঙ্গল) ৫৫০ ভোট। এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার দাযিত্বে নিয়োজিত ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা বলেন, ফরিদপুর-৪ আসনে ৮ জন প্রার্থীর মধ্য অনেক প্রার্থী অনেক কম ভোট পেয়েছেন। তাদের মধ্যে যারা জামানত ফেরত পাবেন না তাদের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম