ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

লক্ষ্মীপুরে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ গ্রহণ

#

নিজস্ব প্রতিনিধি

২৮ এপ্রিল, ২০২৬,  8:32 PM

news image

লক্ষ্মীপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথ নিয়েছেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। জানা গেছে, সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে স্থানীয় যুবলীগ নেতা জহিরুল ইসলাম রিয়াদ ভান্ডারীর ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা গেছে, রাতের অন্ধকারে কয়েকজন নেতাকর্মী একত্রিত হয়ে শপথবাক্য পাঠ করছেন। এ সময় তারা শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। পাশাপাশি ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, কমলনগর উপজেলার চরকালকিনি ইউনিয়নের মতিরহাট-সংলগ্ন মেঘনা নদীর তীরে গোপনে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন যুবলীগ নেতা জহিরুল ইসলাম রিয়াদ ভান্ডারী। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশের পর দ্রুত ছড়িয়ে পড়ে এবং মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম জানান, ভিডিওটি পুলিশের নজরে এসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম