ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

র‌্যাব-১৩'র হাতে প্রায় দেড় হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার-৩

#

০৮ মে, ২০২৪,  1:16 PM

news image

আবুল হোসেন বাবলুঃ সোমবার ০৬ মে সকাল আনুমানিক পৌনে ছয়টার দিকে সিপিসি-২ নীলফামারী'র একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের আদিতমারী থানাধীন দক্ষিণ বালাপাড়া গ্রামে একটি ভুট্টা ক্ষেতে অভিযান চালিয়ে ১ হাজার বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ধৃত মাদক কারবারি লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন দক্ষিণ বালাপাড়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ফারুক মিয়া। অপরদিকে একইদিন সকাল ৭ টার দিকে র‌্যাব-১৩'র ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ দিনাজপুরের একটি চৌকশ আভিযানিক দল দিনাজপুর জেলার কোতয়ালী থানার অন্তর্ভুক্ত বড়াইপুর কারেঙ্গাতলি গ্রামে অভিযান চালায়। এ সময় মোহনপুর টু দিনাজপুর গামী পাকা রাস্তার উপর একটি পিকআপ ভর্তি খড়ের গুড়া গো-খাদ্যের বস্তার মধ্যে ফেন্সিডিল বহনকালে ৪৯১ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ২ জন মাদক কারবারিকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়।  গ্রেফতারকৃত মাদক কারবারিরা ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন মিরপুর-১০ এর পোড়াবস্তি এলাকার মৃত সিকিম আলী শেখ এর ছেলে মাইন উদ্দিন এবং  একই থানাধীন মিরপুর-১১ এর বাসিন্দা আনোয়ার উল্লাহ খোকন এর ছেলে হেদায়েত উল্লাহ আকাশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ টি জব্দ করেছে র‍্যাব।  আটককৃত শীর্ষ মাদক ব্যবসায়ীদ্বয় ঢাকা মহানগরী এলাকার মাদক সিন্ডিকেটের মধ্যে অন্যতম বলে জানিয়েছে র‍্যাব। তারা দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে ফেন্সিডিল এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিলো। ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে লালমনিরহাট জেলার আদিতমারী এবং দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে পৃথক দুইটি মাদক মামলা রুজু করে আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম