ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

রোমান্স হলো, কথা হলো না

#

বিনোদন প্রতিবেদক

০৩ অক্টোবর, ২০২২,  10:29 AM

news image

এক বছর অপেক্ষার পর ১ অক্টোবর শাকিব খান ও শবনম বুবলীর শিডিউল পেয়েছিলেন পরিচালক তপু খান। ‘লিডার—আমিই বাংলাদেশ’ ছবির একটি রোমান্টিক গানের শুটিংয়ে এক হয়েছিলেন তাঁরা। ‘সুরমা সুরমা’ শিরোনামের গানটির শুটিং ঠিকই করেছেন, তবে শাকিব-বুবলী কেউ একে অন্যের সঙ্গে কথা বলেননি। ক্যামেরার সামনে রোমান্স করার সময়টুকু ছাড়া একজন আরেকজনের দিকে তাকাননি বলেও জানিয়েছেন ইউনিটের এক সদস্য। ঘটনার সত্যতা স্বীকার করেছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান আরটিভির চলচ্চিত্র সমন্বয়ক ও জনসংযোগ কর্মকর্তা সুজন আহমেদ। তিনি বলেন, ‘আমি শুটিং স্পটে বেশ কিছু সময় ছিলাম। তখন লক্ষ করেছি শাকিব ভাই ও বুবলী আপু কেউ কারো সঙ্গে কথা বলছেন না। পরে শুনলাম পুরো শুটিংয়েই তাঁরা চুপ ছিলেন। আমাদের ছবিতে তাঁদের একসঙ্গে এই একটি গানই বাকি ছিল। এক দিনেই সেটি সম্পন্ন হয়েছে। ’ ছবির আরো একটি গান বাকি আছে বলেও জানান সুজন। সেটিতে অংশ নেবেন বুবলী। সুজন বলেন, ‘আমরা পরের গানটির শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি। খুব শিগগিরই বুবলীর শিডিউল নেব। আপাতত শাকিব ভাইয়ের আর কোনো শুটিং নেই বলে জানিয়েছেন পরিচালক তপু খান। ’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম