ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

রোমানিয়ায় ৫.৭ মাত্রার ভূমিকম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ ফেব্রুয়ারি, ২০২৩,  4:37 PM

news image

রোমানিয়ায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যার সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দ্রোবিতা-টারনু থেকে ৫৬ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৪০ কিলোমিটার। রোমানিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট ফর আর্থ’স ফিজিক্স (আইএনএফপি) জানিয়েছে, স্থানীয় সময় বেলা ৩টা ১৬ মিনিটে ওল্টেনিয়ার গর্জ কাউন্টিতে ভূ-কম্পন অনুভূত হয়। আরাদ, টিমিসোরা, আলবা ইউলিয়া, সিবিউ, রামনিকু ভালসিয়া, টারগু জিউ, ক্রাইওভা এবং বুখারেস্টে কম্পন অনুভূত হয়েছে। তাৎক্ষনিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম