ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

রোনালদোহীন ইউনাইটেডকে উড়িয়ে দিল ম্যানসিটি

#

স্পোর্টস ডেস্ক

০৭ মার্চ, ২০২২,  4:51 PM

news image

ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার রাতে ঘরের মাঠ ইত্তিহাদে বড় জয় তুলে নিল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে সিটি। এই জয়ে এক ম্যাচে বেশি খেলে লিভারপুল থেকে ছয় পয়েন্টে এগিয়ে গেল সিটিজেনরা। চোটে পড়ায় এ ম্যাচে ছিলেন না পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ২৮ ম্যাচে ২২ জয় ও ৩ ড্র'তে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। ২৬ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে চেলসি। ২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। আরেক ম্যাচে ওয়াটফোর্ডকে ৩-২ গোলে হারানো আর্সেনাল ২৫ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে চারে আছে।পুরো ম্যাচে ৬৯ ভাগ বল দখলে পাশাপাশি গোলের জন্য ২৪টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখে সিটি। বিপরীতে ইউনাইটেডের পাঁচ শটের দুটি লক্ষ্যে ছিল। পঞ্চম মিনিটেই এগিয়ে যায় সিটি। জ্যাক গ্রিলিশের সঙ্গে বল দেওয়া নেওয়া করে বার্নাদো সিলভার বাড়ানো পাসে বাঁ পায়ের নিখুঁত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন কেভিন ডি ব্রুইনে। প্রতি-আক্রমণ থেকে ২২ মিনিটে জ্যাডন স্যানচোর দারুণ গোলে সমতায় ফেরে ইউনাইটেড। মাঝ মাঠ থেকে পল পগবার বাড়ানো বল ধরে জায়গা বানিয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ইংলিশ ফরোয়ার্ড। ম্যাচের বাকি গল্পটুকু শুধুই ম্যানচেস্টার সিটির। ছয় মিনিট বাদেই নিজের জোড়া গোল পূরণ করেন কেভিন ডি ব্রুইনে। এরপর দ্বিতীয়ার্ধে ৬৮ ও ৯০ মিনিটে রিয়াদ মাহেরেজের জোড়া গোলে বড় জয় পায় ম্যানচেস্টার সিটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম