ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

রোনালদোর গোলে জিতলো ম্যানইউ

#

স্পোর্টস ডেস্ক

১৬ ফেব্রুয়ারি, ২০২২,  10:43 AM

news image

ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার দিবাগত রাতে ব্রাইটন অ্যান্ড হোভের বিপক্ষে গোলের দেখা পান ক্রিস্টিয়ানো রোনালদো। তার গোলে ভর করে ম্যানইউ ২-০ গোলে পেয়েছে জয়। অবশ্য ম্যানইউর ঘরের মাঠে তাদের প্রথমার্ধে গোলের দেখা পেতে দেয়নি ব্রাইটন। তবে বিরতির পর আর আটকে রাখা যায়নি রাফল রাংনিকের শিষ্যদের। ৫১ মিনিটে ম্যাকটমিনের বাড়িয়ে দেওয়া বল থেকে বক্সের মধ্যে দারুণ দক্ষতায় গোল করেন রোনালদো। গোল খাওয়ার পর ৫৪ মিনিটে আরও একটি ধাক্কা খায় ব্রাইটন। এ সময় তাদের লুইস ডাঙ্ক লালকার্ড দেখে মাঠ ছাড়েন। দশজনের দলে পরিণত হয় ব্রাইটন।

দশজন নিয়েও তারা ম্যানইউর সঙ্গে লড়াই চালিয়ে যায়। তার মধ্যে শেষ মুহূর্তে (৯০+৭) আরও একটি গোল হজম করে বসে তারা। এ সময় ব্রুনো ফার্নান্দেজ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। তাকে গোলে সহায়তা করেন পল পগবা। তাতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার দলটি। এই জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে রেড ডেভিলসদের। উঠে এসেছে চতুর্থ স্থানে। উঁকি দিচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের পরবর্তী মৌসুমে খেলার সম্ভাবনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম