ঢাকা ০৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারের তিনটি ইউনিয়ন অন্তর্ভুক্ত হবেনা কেরানীগঞ্জের সাথে সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন

রোজা কবে শুরু জানা যাবে আজ

#

নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল, ২০২২,  10:28 AM

news image

পবিত্র রমজান মাস আগামীকাল রবিবার শুরু হবে নাকি সোমবার—এ সিদ্ধান্ত জানা যাবে আজ শনিবার। রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির এ সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান। আজ সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেলে ৩ এপ্রিল থেকে রমজান মাস গণনা শুরু হবে।

আজ রাতেই তারাবি নামাজ শুরু হবে এবং শেষ রাতে প্রথম সেহরি খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। আর যদি আজ চাঁদ দেখা না যায়, তাহলে কাল রবিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে রমজান মাস শুরু হবে সোমবার ৪ এপ্রিল থেকে। ফলে কাল রবিবার রাতে তারাবি নামাজ পড়তে হবে এবং শেষ রাতে সেহরি খেতে হবে। রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে নানা মতরমজানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে নানা মত দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন ও ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার ডিসি বা ইউএনওকে জানানোর জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করেছে ইফা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম