ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল

রোজায় স্বস্তি দেবে পোড়া আমের শরবত

#

লাইফস্টাইল ডেস্ক

২৩ এপ্রিল, ২০২২,  4:28 PM

news image

বাজারে সবে কাঁচা আম উঠতে শুরু করেছে। দাম বেশি হলেও আমের স্বাদে যারা মুগ্ধ তারা ইতোমধ্যে কাঁচা আমের বাহারি পদ তৈরি করে খাচ্ছেন। আর গরমের দিনের রোজায় ইফতারে ঠান্ডা পানীয় না হলে চলেই না। কিন্তু প্রতিদিন একই ধরনের শরবত খেতে একঘেয়ে লাগতে পারে। তাই শরবত তৈরিতে নতুনত্ব আনতে পারেন। যেহেতু এখন আমের সময় তাই চাইলেই কাঁচা আমের শরবত খেতে পারেন।তবে নতুনত্বের জন্য ইফতারে তৈরি করতে পারেন কাঁচা আমের পোড়া শরবত। একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। ঘরে তৈরি বলে এর মান নিয়েও নিশ্চিন্ত থাকা যাবে। ইফতারে একগ্লাস কাঁচা আমের শরবত মুহূর্তেই প্রশান্তি এনে দেবে।

চলুন জেনে নেওয়া যাক পোড়া আমের শরবত তৈরির রেসিপি—

উপকরণ

কাঁচা আম ২টি, চিনি বা গুড় পরিমাণমতো, বিট লবণ, কাঁচা মরিচ ও বরফ কুচি।

প্রণালি

প্রথমে আমের খোসাসহ পুড়িয়ে নিন। তারপর ঠান্ডা হলে আমের খোসা ছাড়িয়ে নিন। দেখবেন আমের ভেতর নরম হয়ে গেছে। এবার একটি বাটিতে পরিমাণমতো চিনি, বিট লবণ ও কাঁচা মরিচ নিন। আমের সঙ্গে সব ভালো করে মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। এরপর বরফকুচি দিয়ে আবারও ব্লেন্ড করে নিন। পরিবেশনের সময়ও ওপরে বরফকুচি ছড়িয়ে দিতে পারেন। ব্যাস তৈরি আম পোড়া আমের শরবত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম