ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩ ইনিংস ব্যবধানে ২ দিনেই ম্যাকাই টেস্ট হারল বাংলাদেশ

রূপগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বায়ু ও শব্দ দূষণ বিষয়ে সচেতনতা ও মাস্ক বিতরণ

#

১৮ ডিসেম্বর, ২০২৫,  1:00 PM

news image

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাব পৌর মাধ্যমিক বিদ্যালয়ে বায়ু ও শব্দ দূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জিয়াউর রহমান, ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর, ইম্প্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট (IUPHPHPP)। তিনি বলেন, বায়ু ও শব্দ দূষণ বর্তমান সময়ে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। শিক্ষার্থীদের সুস্থ রাখতে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। বিশেষ বক্তব্য প্রদান করেন বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন স্পেশালিস্ট জনাব মোঃ এনামুল হক এবং সোশ্যাল স্পেশালিস্ট জনাব শামস উদ্দিন মোঃ রফি। তাঁরা দূষণ নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা ও স্বাস্থ্যসম্মত আচরণ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাহবুব আলম মিজা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাব পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা জনাব শরিফুল ইসলাম টিটু। তিনি বলেন, সুস্থ জীবন নিশ্চিত করতে বায়ু ও শব্দ দূষণ রোধে সম্মিলিত সামাজিক উদ্যোগ অপরিহার্য। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীর মাঝে স্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে মাস্ক বিতরণ করা হয়। এ কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সচেতনতা ও উৎসাহ সৃষ্টি করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম