ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

রুশ হামলায় চাসিভ শহরে প্রাণহানি বেড়ে ৪৩

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ জুলাই, ২০২২,  4:30 PM

news image

রুশ হামলায় ইউক্রেনের চাসিভ শহরে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। এখনো চলছে ধ্বংসস্তুপে উদ্ধার অভিযান। মঙ্গলবার (১২ জুলাই) ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। নিহতদের তালিকায় রয়েছে সদ্যভূমিষ্ট থেকে ৯ বছর বয়সী শিশু। দোনেৎস্ক প্রদেশের গভর্নর পাবলো কিরিলেঙ্কো বলেন, ফায়ার ব্রিগেড এবং উদ্ধারকর্মীদের সহযোগিতায় ৭০ ভাগ ধ্বংসস্তুপ সরানোর কাজ শেষ হয়েছে। সে কারণেই, প্রতিদিন বেরোচ্ছে আরও মরদেহ। বাড়তে পারে প্রাণহানি। শুক্রবার (৮ জুলাই) লোকালয় লক্ষ্য করে কয়েকদফা রকেট ছোঁড়ে রুশবাহিনী। তাতে, ধূলিসাৎ হয়ে যায় পাঁচতলা দু’টি ভবন। ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের ঘরবাড়ি-স্থাপনাও। বেসামরিকদের ওপর এ হামলা স্রেফ যুদ্ধাপরাধ বলে দাবি করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম