ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭ বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি

রুশ ক্ষেপণাস্ত্র হামলা বিধ্বস্ত দিনিপ্রো, নিহত ১২

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ জানুয়ারি, ২০২৩,  4:36 PM

news image

ইউক্রেনে নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রোতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। মূলত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এই শহরটির একটি অ্যাপার্টমেন্ট ব্লকে রুশ মিসাইল আঘাত হানলে প্রাণহানির এ ঘটনা ঘটে। এছাড়া শনিবারের এই হামলায় রাজধানী কিয়েভ, খারকিভ এবং ওদেসাসহ আরও কয়েকটি শহরেও রুশ মিসাইল আঘাত হেনেছে। রোববার (১৫ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে রয়টার্স ও বিবিসি। রুশ মিসাইল হামলার পর ইউক্রেনের বেশিরভাগ অংশই এখন জরুরি ব্ল্যাকআউটের মধ্যে রয়েছে। মূলত শনিবারের হামলায় বেশ কয়েকটি শহরে বিদ্যুতের অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর আগে, যুক্তরাজ্য কিয়েভের প্রতিরক্ষায় সহায়তা করতে ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা দেয়। জবাবে রাশিয়া জানায়, ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহ করলে রুশ অভিযান আরও তীব্রতর হবে এবং আরও বেসামরিক হতাহতের ঘটনা ঘটবে। তবে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনের পশ্চিমা মিত্ররা প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করলেই বেসামরিক লক্ষ্যবস্তুতে রাশিয়ার আক্রমণ বন্ধ করা যেতে পারে। শনিবার রাতের ভাষণে তিনি বলেন, রাশিয়ার নিক্ষেপ করা ৩০টি ক্ষেপণাস্ত্রর মধ্যে ২০টিরও বেশি ইউক্রেনীয় সেনারা ধ্বংস করেছে। জেলেনস্কি বলেন, ‘এর জন্য কী দরকার? যে অস্ত্রগুলো আমাদের মিত্রদের ডিপোতে রয়েছে এবং সেগুলোর জন্য আমাদের সৈন্যরা এত অপেক্ষা করে আছে।’ বিবিসি বলছে, শনিবার নতুন করে হওয়া রুশ হামলায় পূর্বাঞ্চলীয় শহর ডিনিপ্রোতে একটি নয় তলা ভবনে মিসাইল আঘাত হানে। এতে কমপক্ষে ১২ জন নিহত হওয়ার পাশাপাশি ভবনের বেশ কয়েকটি তলা ধ্বংসস্তূপে পরিণত হয়। এছাড়া হামলায় ১৪ শিশুসহ ৭৩ জন আহত হয়েছেন বলে ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম