ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি সার মজুদ যে কারণে হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ৩

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ আগস্ট, ২০২৬,  5:00 PM

news image

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। হামলায় একটি আবাসিক ভবনের অংশবিশেষ ধসে পড়েছে। এতে কয়েকজন আটকা পড়েছেন বলে জানিয়েছেন শহরটির মেয়র ভিটালি ক্লিটসকো। এ ঘটনায় আরও পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) ভোরে কিয়েভে এ হামলা চালানো হয়। রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় শহরজুড়ে এক ডজনের বেশি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানান, ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনটির প্রথম ও দ্বিতীয় তলা আংশিকভাবে ধসে পড়েছে। এ ছাড়া কয়েকটি গুদামেও আগুন ধরে যায়। হামলার পর ঘটনাস্থলে উদ্ধারকারী দল কাজ শুরু করে।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা আরও জোরদার করেছে রাশিয়া। একই সময়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতিতে ভুগছে ইউক্রেন। এসব ক্ষেপণাস্ত্র শব্দের গতির কয়েক গুণ বেশি গতিতে ছুটতে পারে, ফলে এগুলো ঠেকানো ইউক্রেনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম