ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

রুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

#

২৫ জানুয়ারি, ২০২৬,  4:52 PM

news image

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গতকাল শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার রুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ভর্তি পরীক্ষা রুয়েট ক্যাম্পাস ও ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)—এই দুই কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ১৮ হাজার ২৭৭ জন ভর্তি পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৫ হাজার ৫৬৭ জন। দুই কেন্দ্র মিলিয়ে উপস্থিতির হার ছিল ৮৫ দশমিক ১৭ শতাংশ। এর মধ্যে রাজশাহীর রুয়েট কেন্দ্রে উপস্থিতি ছিল ৬ হাজার ৮৭৮ জন (৮১ দশমিক ১৪ শতাংশ) এবং বুয়েট কেন্দ্রে উপস্থিতি ছিল ৮ হাজার ৬৮৯ জন (৮৮ দশমিক ৬৬ শতাংশ)। ভর্তি পরীক্ষা এক শিফটে দুটি গ্রুপে সম্পন্ন হয়। ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং ‘খ’ গ্রুপের (স্থাপত্য) পরীক্ষা দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত চলে। ‘ক’ গ্রুপে চারটি বিষয়ে মোট ৪০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন ছিল—পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও ইংরেজি। অপর দিকে ‘খ’ গ্রুপে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফল দেখতে নিচে ক্লিক করুন

ক বিভাগের ফল 

খ বিভাগের ফল 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম