ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

রিয়ালের স্বস্তির জয়

#

স্পোর্টস ডেস্ক

১৫ ডিসেম্বর, ২০২৫,  4:49 PM

news image

লা লিগায় স্বস্তির জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। আলাভেসের মাঠে ২-১ ব্যবধানে পাওয়া এই জয়ে শুধু তিন পয়েন্টই নয়, ড্রেসিংরুমের আত্মবিশ্বাসও ফিরে পেয়েছে দলটি। সাম্প্রতিক সময়ে কোচের ভবিষ্যৎ ঘিরে জল্পনা চললেও, এই ফলাফল অনেকটাই হালকা করেছে সেই চাপ। লা লিগার ম্যাচটি অনুষ্ঠিত হয় এস্তাদিও দে মেন্দিসোরোসায়। প্রথমার্ধে ম্যাচের লাগাম ধরেন কিলিয়ান এমবাপ্পে-তার গোলে এগিয়ে যায় সফরকারীরা। তবে বিরতির পরই নাটকীয় মোড়। বদলি হিসেবে নামার মাত্র ৪৩ সেকেন্ডের মধ্যেই আলাভেসের হয়ে সমতা ফেরান কার্লোস ভিসেন্তে। চাপের মুখে দলকে আবার সামনে নিয়ে যান আক্রমণভাগের তারকারা। ৭৬তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র-এর নিখুঁত পাসে গোল করে জয় নিশ্চিত করেন রোদ্রিগো। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে রিয়াল। এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে দাঁড়ায় চার।  ম্যাচ শেষে কোচ জাভি আলোনসো বলেন- ‘আমরা একসঙ্গে আছি। দল দারুণভাবে লড়েছে। ঐক্যই আমাদের শক্তি। তবে একটি ম্যাচ যথেষ্ট নয়-ধারাবাহিকতাই আসল।’ ম্যাচে ১৯ বছর বয়সী ডিফেন্ডার ভালদের অভিষেক হয় শুরুর একাদশে। নিষেধাজ্ঞার কারণে নিয়মিত দুজন ডিফেন্ডার না থাকায় সুযোগ পাওয়া এই তরুণ ১৯ বছর ৫৫ দিন বয়সে এই শতাব্দীতে ক্লাবটির তৃতীয় কনিষ্ঠ ডিফেন্ডার হিসেবে শুরু করার রেকর্ড গড়েন। তিন দিন পর লা লিগায় কঠিন প্রতিপক্ষ সেভিয়ায় মুখোমুখি হবে রিয়াল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম