ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টানা তৃতীয় দফায় ৭৬৯৮ টাকা কমল স্বর্ণের দাম স্বাস্থ্যসেবায় বড় অগ্রগতি, আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩ পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ বড় সংকটে আবাসন খাত, অনিশ্চয়তার মুখে লাখো মানুষের কর্মসংস্থান ভিসা নীতিতে বড় পরিবর্তন আনল ভারত, ১৭২ দেশে মিলবে ই-ভিসা নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র শাপলা চত্বরে গণহত্যা: হাসিনা-আজিজসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ ২০২৭ থেকে কানাডায় ১৪ শহরে স্থায়ীভাবে বসবাসের নতুন সুযোগ

কষ্টার্জিত জয়ে শেষ ষোলোয় রিয়াল

#

স্পোর্টস ডেস্ক

২৬ ফেব্রুয়ারি, ২০২৬,  4:43 PM

news image

বেনফিকার বিপক্ষে প্রথম লেগের ম্যাচে তাদেরই মাঠে ১-০ গোলে জয় নিয়ে ফিরেছিল রিয়াল মাদ্রিদ। সেই আত্মবিশ্বাস নিয়ে ঘরের মাঠে ফিরতি লেগ খেলতে নেমেছিল লস ব্লাঙ্কোসরা। তবে নিজেদের মাঠে শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি তাদের। বরং বেশ চাপের মুখেই পড়তে হয়েছিল স্প্যানিশ জায়ান্টদের। ম্যাচের ১৪ মিনিটের মাথায় রাফা সিলভার গোলে বেনফিকা এগিয়ে গেলে স্তব্ধ হয়ে যায় সান্তিয়াগো বার্নাব্যু। এই গোলটি পর্তুগিজ ক্লাবটিকে ম্যাচে ফেরার বড় আশা জাগিয়েছিল। তবে রিয়াল মাদ্রিদকে বেশিক্ষণ চেপে রাখা সম্ভব হয়নি। দ্রুতই ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় তারা। বেনফিকার লিড টিকে ছিল মাত্র দুই মিনিট। রিয়ালের হয়ে সমতা ফেরান মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামেনি। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে আরও একটি গোল করেন ভিনিসিউস জুনিয়র। ভিনির এই গোলটি মূলত রিয়ালের জয় এবং পরের রাউন্ড নিশ্চিত করে দেয়। ম্যাচটি রিয়াল ২-১ ব্যবধানে জিতলেও দুই লেগ মিলিয়ে ৩-১ অগ্রগামিতায় শেষ ষোলোর টিকিট পায়। এই জয়ের ফলে ইউরোপ সেরার মঞ্চে রিয়ালের আধিপত্য বজায় থাকল। নকআউট পর্বের পরবর্তী রাউন্ডে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে স্পোর্টিং সিপি অথবা শক্তিশালী ম্যানচেস্টার সিটি। সান্তিয়াগো বার্নাব্যুতে ১৪ মিনিটে গোল হজম করে রিয়াল মাদ্রিদ। তবে ফিরতে বেশিক্ষণ নেয়নি তারা। ডি বক্সের ভেতর থেকে কয়েকজনের ফাঁক দিয়ে জাল খুঁজে নেন চুয়ামেনি। ভিনির গোলটি ৮০ মিনিটে। আগের লেগে বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছিলেন তিনি। আজ গোল করেই তার চির পরিচিত নাচ দেখান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম