ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

ব্যবসায়ীর বাসায় গুলির ঘটনায় জড়িতদের ‘চিহ্নিত করা গেছে’

#

নিজস্ব প্রতিবেদক

০১ মার্চ, ২০২৬,  4:12 PM

news image

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলির ঘটনায় জড়িত একটি গ্রুপকে চিহ্নিত করা হয়েছে।  আজ রোববার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সালাউদ্দিন আহমদ বলেন, ‘একটি সন্ত্রাসী গ্রুপ প্রায় দুইমাস আগে একজন বড় ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়েছিল। পুলিশ কমিশনারের নজরে আনলে, চট্রগ্রাম পুলিশ কমিশনার তাকে নিরাপত্তা দিয়েছে, বাসায় পুলিশ প্রহরা দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘সেই সন্ত্রাসী গ্রুপ হয়তো সুবিধা পায়নি, দুমাস পরে আবার একই রকমের কর্মকাণ্ড করেছে। হেভি উইপেনসহ গোলাগুলি করেছে।’ দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের আইনের আওতায় আনার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আমাদের পরিকল্পনা এখনই ফাঁস করতে চাই না। এ বিষয়ে আমরা অত্যন্ত কঠোর।’ চট্টগ্রামের ঘটনায় সবাইকে চিহ্নিত করা গেছে জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘ওদেরকে চিহ্নিত করা গেছে। আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ প্রসঙ্গত, চট্টগ্রাম নগরীর চন্দনপুরায় গতকাল শনিবার সকালে স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলি করা হয়। ওই বাড়িতে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান পরিবার নিয়ে বসবাস করেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম