ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

রাশিয়া হাজার হাজার মানুষকে হত্যার প্রমাণ লুকাচ্ছে: জেলেনস্কি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ এপ্রিল, ২০২২,  4:59 PM

news image

ইউক্রেনের বন্দরনগরী মারিওপোলে হাজার হাজার মানুষকে হত্যার প্রমাণ রাশিয়া লুকাচ্ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার তুরস্কের হ্যাবার্টক টিভিকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি এমন অভিযোগ করেছেন। খবর এএফপির। সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, কেন আমরা মানবিক সহায়তা নিয়ে মারিওপোলে যেতে পারছি না, তার কারণ হলো ভয়।  সেখানে কী ঘটছে তা বিশ্ববাসী দেখতে পাবে।  আমি মনে করি শহরটি একটি ট্র্যাজেডি।  সেটি নরক। আমি জানি যে, সেখানে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং কয়েক হাজার আহত হয়েছেন।

রাশিয়া হত্যার প্রমাণ লুকাতে পারবে না জানিয়ে তিনি বলেন, যেসব ইউক্রেনীয় মারা গেছে এবং যারা আহত হয়েছে তাদের তথ্য লুকাতে পারবে না। এ সংখ্যা হাজার হাজার, এটা লুকানো অসম্ভব। জেলেনস্কির অভিযোগ— রাশিয়া ইতোমধ্যে কিয়েভের বাইরে বুচা এবং আশপাশের বেশ কয়েকটি শহরে সংঘটিত অপরাধের প্রমাণ গোপন করার চেষ্টা করেছে।  রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে জেলেনস্কি আরও বলেন, যেভাবেই হোক এটি হতে হবে।  আমি মনে করি এটি ছাড়া এ যুদ্ধ বন্ধ করা কঠিন। তবে মস্কোর সঙ্গে আলোচনায় আসা কঠিন ছিল জানিয়ে তিনি বলেন, আমরা বুঝতে পারি যে আমরা কার সঙ্গে কাজ করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম