ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

রাশিয়া-ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শুরু

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ মার্চ, ২০২২,  3:15 PM

news image

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বৈঠকে বসেছেন। বৃহস্পতিবার (১০ মার্চ) স্থানীয় সময় সকালে তুরস্কে এই বৈঠক শুরু হয়েছে। ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর হামলা শুরুর পর উভয় নেতার মধ্যে এটিই প্রথম বৈঠক। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে বুধবার তুরস্কে পৌঁছান রুশ পররাষ্ট্রমন্ত্রী। এর আগে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা তুরস্কের আনাতোলিয়া শহরে রাশিয়ার সাথে শান্তি আলোচনার জন্য পৌঁছান।

বিবিসি জানিয়েছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর আহ্বানে বৃহস্পতিবার শান্তি আলোচনায় অংশ নিতে তুরস্কের ওই শহরে পৌঁছান কুলেবা। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার মধ্যে বৈঠক অনুষ্ঠানের কথা নিশ্চিত করেছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা কিছুক্ষণ আগে সাংবাদিকদের জানিয়েছেন, ‘(উভয় নেতার) বৈঠক শুরু হয়েছে।’ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর মধ্যস্ততায় বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে বুধবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম রিয়া নভোস্তিকে মারিয়া জাখারোভা জানান, আগামী ১১ থেকে ১৩ মার্চ তুরস্কভিত্তিক পররাষ্ট্রনীতি গবেষণা সংস্থা আনাতোলিয়া ডিপ্লোম্যাসি ফোরামের সম্মেলন হবে। সেই সম্মেলনে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। তিনি আরও বলেন, সম্মেলন শুরুর আগেই উভয় পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এই বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া  বৈঠকে তিনি নিজে উপস্থিত থাকার কথা জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম