ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

রাশিয়ায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ আগস্ট, ২০২৪,  10:47 AM

news image

রাশিয়ার দূর-পূর্বাঞ্চলের কামচাতকা উপদ্বীপে ৭ দশমিক ০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রবিবার সকালে আঘাত হানে ভূমিকম্পটি। স্থানীয় জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলের রাজধানী পেত্রোপাভলোস্ক-কামচাতস্কি এবং উপকূলীয় এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে। জরুরি মন্ত্রণালয়ের আঞ্চলিক শাখা ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেছে, “ভূমিকম্পে কোনো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে কি না উদ্ধারকারী এবং ফায়ার ফাইটার্সের অপারেশনাল দল সেটি পরীক্ষা-নিরীক্ষা করছে।” যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টার দিকে পেত্রোপাভলোস্ক-কামচাতস্কি থেকে ৯০ কিলোমিটার পূর্বে মাটির ৫০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র ভূমিকম্পের পর পর সুনামির সতর্কতা জারি করেছিল। কিন্তু পরবর্তীতে তারা জানায় এ শঙ্কা কেটে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ সুনামির কোনো সতর্কতা জারি করেনি। সূত্র: এএফপি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম