ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

রাশিয়ায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ৬

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ ফেব্রুয়ারি, ২০২৩,  5:17 PM

news image

রাশিয়ার রাজধানী মস্কোতে একটি বহুতল ভবনে আগুন লাগার পর দুই শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে এ তথ্য জানিয়েছে দেশটির জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে মন্ত্রণালয় জানায়, অগ্নিকাণ্ডে ৯ জন আহত হয়েছেন এবং ভবনটি থেকে ২০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। মধ্যরাতের ঠিক আগে আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং প্রতিটি কক্ষে পরিদর্শন করা হচ্ছে। রুশ তদন্ত কমিটি টেলিগ্রামে জানায়, ভবনটির পঞ্চম তলায় আগুন লাগার ঘটনায় তারা ফৌজদারি মামলা করেছেন। রাশিয়ার সংশ্লিষ্ট সংস্থাগুলো জানায়, মস্কোর তাগানস্কি জেলার ৪১ বছরের পুরাতন ভবনটির নিচের তলায় এমকেএম হোটেল এবং ওপরের তলাগুলোতে অ্যাপার্টমেন্ট রয়েছে। তবে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন জরুরি পরিষেবা কর্মকর্তার বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা তাস জানায়, অগ্নিসংযোগের কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সূত্র : রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম