ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

রাশিয়ায় আবাসিক ভবনে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৬

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ অক্টোবর, ২০২২,  11:10 AM

news image

ইউক্রেনের সীমান্ত সংলগ্ন রাশিয়ার ইয়েস্ক শহরের আবাসিক এলাকায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আগুন গ্রাস করে পুরো এপার্টমেন্ট ব্লকটিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সোমবারের ওই ঘটনার ছবিতে একটি নয়তলা ভবন থেকে আগুনের শিখা বের হয়ে আসতে দেখা যায়। সোমবার শেষ রাতের দিকে সর্বশেষ পরিস্থিতি জানিয়ে রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় বলে, এই ঘটনায় ছয় জন মারা গেছেন এবং দুই শিশুসহ ১৯ জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানান ওই ঘটনায় আরও ছয় জন নিখোঁজ রয়েছেন। খবর আল জাজিরার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটি ছিল সুখোই এসইউ-৩৪ মডেলের একটি বিমান এবং বিধ্বস্ত হওয়ার আগে এর ক্রুরা বিমানটি থেকে বের হয়ে আসতে পেরেছিলেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এসইউ-৩৪ যুদ্ধবিমানটি প্রশিক্ষণ ফ্লাইটে দক্ষিণাঞ্চলীয় সামরিক জেলার একটি এয়ারফিল্ড থেকে আকাশে উঠেছিল। অবতরণের সময় যুদ্ধবিমানটির ইঞ্জিনগুলোর একটিতে আগুন ধরে যাওয়ায় সেটি বিধ্বস্ত হয়। ওসানা নামে একজন স্থানীয় অধিবাসী জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘সেখানে একটি বিস্ফোরণের শব্দ হয়েছিল। ভেতরের সবকিছু পুড়ে যাচ্ছিল আর ধোঁয়া বের হয়ে আসছিল। আগুন নেভাতে দমকল কর্মীরা কাজ করছিল এবং কিছুক্ষণ পরপর যুদ্ধবিমানটির গোলাবারুদ বিস্ফোরিত হচ্ছিল।’ রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জরুরি সেবাপ্রদানকারী বিভিন্ন সংগঠনের উদ্ধৃতি দিয়ে জানায়, বিস্ফোরণে এপার্টমেন্ট ভবনের পাঁচটি ফ্লোরে আগুন ধরে যায় এবং সবার ওপরের ফ্লোরটি ভেঙ্গে পড়ে। এ ঘটনায় ৪৫টি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়। ভবনটিতে প্রায় ৬০০ মানুষ বসবাস করতো। ইয়েস্ক শহরটির অধিবাসীর সংখ্যা প্রায় ৯০ হাজার। এখানে রাশিয়ার একটি বড় বিমান ঘাঁটি রয়েছে। বিস্ফোরণের পরপর শহরটির গভর্নর প্রত্যেক অধিবাসীর অবস্থান সম্পর্কে খোঁজ নিতে শুরু করেছেন। এদিকে, যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সঙ্গে সঙ্গে জানানো হয়। তিনি স্বাস্থ্য ও জরুরি সেবা মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের লোকজনকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম