ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

রাশিয়ার সঙ্গে আলোচনায় অংশ নিতে ইস্তাম্বুলে ইউক্রেনের প্রতিনিধিদল

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ মার্চ, ২০২২,  5:14 PM

news image

ইউক্রেনের একটি প্রতিনিধিদল রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ আলোচনার আয়োজন করছেন। তুরস্কের স্থানীয় সময় আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ ও প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান মিখাইল পোডোলিয়াক। প্রতিনিধিদলটি বলছে, তাঁদের আলোচনায় অগ্রাধিকার পাবে যুদ্ধবিরতি নিশ্চিত করা। যদিও এটি সম্ভব কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। এদিকে, রাশিয়ার দাবি, ন্যাটোতে যোগদানের যে ইচ্ছা ইউক্রেনের মধ্যে রয়েছে, তা ত্যাগ করতে হবে। যদিও এর মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এক্ষেত্রে তিনি আপস করতে ইচ্ছুক। এ ছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত অঞ্চল এবং ক্রিমিয়া পরিস্থিতি আলোচনার অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম