ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

রাশিয়ার আগ্রাসনে কিয়েভে শিশুসহ নিহত ২২৮

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ মার্চ, ২০২২,  5:20 PM

news image

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত শুধু রাজধানী কিয়েভেই চার শিশুসহ ২২৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৯ মার্চ) কিয়েভ নগর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে। এক বিবৃতিতে কিয়েভ প্রশাসন জানিয়েছে, হামলায় আহত হয়েছেন ৯১২ জন। এদিকে, রুশ সেনাদের মাইকোলাইভ হামলায় ৪০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। ইউক্রেনের সামিরক এক কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মাইকোলাইভ নৌ ঘাঁটিতে রাশিয়ার হামলায় ৪০ জন সেনা নিহত হয়েছেন। ইউক্রেনের ওই কর্মকর্তা জানান,

৩৬তম ইউক্রেনীয় নৌ পদাতিক ব্রিগেডের একটি ঘাঁটিতে দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র যেমন, ইস্কান্দার-এম ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাস ধরে উত্তেজনা চলার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। ইউক্রেন-রাশিয়ার লড়াই গড়িয়েছে ২৫তম দিনে। বেসামরিক লোক হতাহতের পাশপাশি ইউক্রেন ছেড়ে পালিয়েছেন প্রায় ২৭ লাখ মানুষ। যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা দিলেও থামতে নারাজ পুতিন সরকার। হামলা বন্ধে সোচ্চার বিশ্বের অন্যান্য দেশগুলো। তবে শর্ত না মানা পর্যন্ত রুশ সরকার হামলা অব্যাহত রেখেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম