ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

রাশিয়া থেকে হীরা ও মদ আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ মার্চ, ২০২২,  10:02 AM

news image

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। নতুন এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রাশিয়ার হীরা, ভদকা ও সামুদিক খাবার। গতকাল শুক্রবার ব্রিটিশ সংবাদ বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  খবরে বলা হয়েছে, রাশিয়ার অর্থনীতির ওপর জোরালো চাপ সৃষ্টি করতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছেন। নতুন নিষেধাজ্ঞা জারির পরে যুক্তরাষ্ট্রে রাশিয়ার মদ, সামুদ্রিক খাবার ও হীরা আমদানি করা যাবে না।  এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন্ট বলেন, আমরা রাশিয়ার অর্থনীতির বেশ কয়েকটি উল্লেখযোগ্য পণ্য নিষিদ্ধ করছি। যুক্তরাষ্ট্র আরও কিছু রাশিয়ান নাম তালিকায় যুক্ত করবে। তিনি আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন কোনো যুদ্ধ চালিয়ে যেতে পারবেন না যা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে। এর আগে রাশিয়ার সাথে ‘স্থায়ী স্বাভাবিক বাণিজ্যিক সম্পর্ক’ বাতিল করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এর ফলে রাশিয়ার পণ্যের ওপর বড় অঙ্কের শুল্ক আরোপ করা যাবে বলে জানিয়েছে দেশটি। এতে রুশ অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলেই দাবি বাইডেন প্রশাসনের। বাইডেন জানান, নিষেধাজ্ঞা আর আমদানির লাগাম টেনে ধরলেই রাশিয়ার অর্থনীতিতে ধস নামবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম