ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

রাশিয়ার কোস্ট্রোমা শহরের ক্যাফেতে আগুন লেগে নিহত ১৩

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ নভেম্বর, ২০২২,  8:48 PM

news image

রাশিয়ার কোস্ট্রোমা শহরের একটি ক্যাফেতে রাতে আগুন লেগে যায়। এই অগ্নিকাণ্ডে পুড়ে নিহত হয়েছেন ১৩ জন। ক্যাফে থেকে তাৎক্ষণকিভাবে ২৫০ জন মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। শনিবার (৫ নভেম্বর) স্থানীয় গভর্নর সের্গেই স্টিনিকোভের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। রুশ সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, মস্কোর থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তর পূর্ব শহরে এক ভবনে আগুন ধরে যায়। তখনই ২৫০ জনকে সরিয়ে নেওয়া হয়। গভর্নর সের্গেই স্টিনিকোভ জানান, পলিগন নামের ক্যাফেতে লাগা আগুন স্থানীয় সময় সাড়ে ৭টার দিকে নিভিয়ে ফেলা হয়। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের অবস্থা গুরুতর না হওয়ায় হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়নি। স্থানীয় জরুরি বিভাগগুলো জানিয়েছে, তারা শনিবার রাত ২টার দিকে আগুন লাগার খবর পায়। কী কারণে আগুন লেগেছে তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। ইতোমধ্যে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম