ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

রামজানে ওজন নিয়ন্ত্রণে রাখবে যেসব খাবার

#

লাইফস্টাইল ডেস্ক

১৫ ফেব্রুয়ারি, ২০২৬,  10:51 AM

news image

রমজানে দীর্ঘ সময় রোজা রাখার কারণে অনেকেরই খাবারের ধরনে হঠাৎ পরিবর্তন আসে। ইফতার ও সেহরিতে অতিরিক্ত তেল-চর্বিযুক্ত বা মিষ্টি খাবার খেলে ওজন দ্রুত বাড়তে পারে। আবার সঠিক খাবার বেছে নিলে রোজার মাসেও ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সুষম ও পরিমিত খাবারই হতে পারে সুস্থ ও ফিট থাকার মূল চাবিকাঠি। চলুন জেনে নেওয়া যাক যেসব খাবার রামজানে ওজন নিয়ন্ত্রণে রাখবে।

শাকসবজি

শাকসবজি কম ক্যালরিযুক্ত কিন্তু ফাইবারে ভরপুর। ইফতারে সালাদ বা সেহরিতে সবজি রাখলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে।

ফলমূল

ফল প্রাকৃতিক চিনির উৎস এবং ভিটামিন-খনিজে সমৃদ্ধ। ভাজাপোড়ার বদলে ফল খেলে শরীর সতেজ থাকে, ক্যালরি নিয়ন্ত্রণে থাকে।

প্রোটিন

গ্রিলড মুরগি, মাছ, ডাল বা ডিম শরীরকে শক্তি দেয় এবং পেশী রক্ষা করে। প্রোটিন ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে, ফলে অতিরিক্ত খাওয়ার ঝুঁকি কমে।

শস্য

ব্রাউন রাইস, আটার রুটি বা ওটস ধীরে হজম হয়, তাই দীর্ঘক্ষণ শক্তি জোগায় এবং হঠাৎ ক্ষুধা লাগা কমায়। তাই রমজানে ওজন নিয়ন্ত্রণে রাখতে এসব খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাদাম ও বীজ

পরিমিত বাদাম স্বাস্থ্যকর চর্বির উৎস। অল্প পরিমাণেই তৃপ্তি দেয়, অপ্রয়োজনীয় স্ন্যাকিং কমায়। তাই রমজানে ইফতারে এসব বাদাম ও বীজ খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে।

পর্যাপ্ত পানি পান

ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান অত্যন্ত জরুরি। পানি শরীরের মেটাবলিজম সচল রাখে এবং অযথা ক্ষুধা কমায়। তবে ইফতারে অতিরিক্ত ভাজাপোড়া এড়িয়ে চলুন, ধীরে ধীরে খাবার খাবেন, নিয়মিত সেহরি খাবেন, হালকা ব্যায়াম বা হাঁটা বজায় রাখুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম