ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

রান্নার স্বাদে নতুনত্ব আনার টিপস

#

লাইফস্টাইল ডেস্ক

০৬ মে, ২০২৩,  11:23 AM

news image

আমাদের শরীরের শক্তির জন্য প্রয়োজন খাবারের। প্রতিদিন একই খাবার খেতে কি আর ভালো লাগে, তাই মসলায় ট্যুইস্ট এনে প্রতিদিনের খাবারের স্বাদ বদলে নিন। খাবারের স্বাদ বদলাতে ভাজা মসলা ব্যবহার করলেই খাবার হয়ে যাবে মুখরোচক।

জেনে নিন টিপসগুলো-

জিরা, ধনিয়া কড়াইতে নেড়ে গুঁড়ো করে নিন। সেই সঙ্গে শুকনো মরিচ গুঁড়ো করে নিন। এতেও খাবারের স্বাদে পরিবর্তন আসবে।

মসুর ডালের স্বাদে নতুনত্ব আনতে কাঁচা মরিচের ফোড়ন দিন। এতে তরকারির স্বাদ ভালো হবে আর খেতেও অনেক ভালো লাগবে। সেই সঙ্গে পেঁয়াজ-রসুন কুচি দিন। এতে সুন্দর ঘ্রাণও পাবেন।

হাত দিয়ে রান্নায় লবণ ব্যবহার করুন। যে কোনও বড় শেফই রান্নায় হাত দিয়ে লবণ দেন। এতে লবণের পরিমাণ ঠিক থাকে আর রান্নার স্বাদ ভালো হয়। খাবার একটু সিদ্ধ হলে তারপরই লবণ দিন।

আস্ত জিরা, ধনিয়া, গোলমরিচ, মৌরি আর হিং দিয়ে একটা ভাজা মসলা বানিয়ে রাখুন। এতে তরকারির স্বাদ ভালো হয়। বিশেষত নিরামিষের দিনে এই সবজি খুবই ভালো লাগে খেতে।

কাশ্মীরী মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তরকারিতে রং আনতে এই মরিচের গুঁড়ো খুবই ভালো কাজ করে। তেলে মরিচ, হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে তবেই টমেটো, পেঁয়াজ এই সব দিন।

গুঁড়ো মসলার পেস্ট বানিয়ে ব্যবহার করুন। একটা বাটিতে গুঁড়ো মসলা নিয়ে তার মধ্যে সামান্য পানি দিয়ে পেস্ট বানিয়ে নিন। এই মসলা সব তরকারিতে ব্যবহার করলে ভালো স্বাদ পাওয়া যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম