ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

রানি এলিজাবেথের মৃত্যুতে দেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ সেপ্টেম্বর, ২০২২,  9:17 PM

news image

ব্রিটেনের সবচেয়ে দীর্ঘমেয়াদী শাসক রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। শুক্রবার (৯ সেপ্টেম্বর)এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়েছে- শুক্র, শনি ও রোববার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এর আগে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ( সেপ্টেম্বর) স্কটল্যান্ডের ব্যালমোরাল দুর্গে শেষ নিশ্বাস ত্যাগ করেন ৯৬ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথ। ৭০ বছর ব্রিটেনের সিংহাসনে ছিলেন তিনি। ব্রিটেনের সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা রানি দ্বিতীয় এলিভাবেথ স্কটল্যান্ডের ব্যালমোরাল দুর্গে গ্রীষ্মকালীন অবকাশ কাটাচ্ছিলেন। সেখানে তিনি ভালোই ছিলেন। বৃহস্পতিবার সকালে রানির স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা উদ্বেগ জানান। তখন তারা রানিকে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকার পরামর্শ দিয়েছিলেন। রানির অসুস্থতার খবরে স্কটল্যান্ড ছুটে যান তার স্বজনরা। ১৯৫২ সালে ব্রিটেনের রানি হিসেবে দ্বিতীয় এলিজাবেথের অভিষেক হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম