ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

রানা প্লাজার সোহেল রানার জামিন আরও ৬ মাস স্থগিত

#

নিজস্ব প্রতিবেদক

১০ জুলাই, ২০২৩,  2:08 PM

news image

রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি ৬ মাস স্ট্যান্ডওভার (মুলতবি) রেখেছেন আপিল বিভাগ। তাই, এই ছয় মাস তার জামিন স্থগিত থাকবে। সোমবার (১০ জুলাই) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো.কামরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। এর আগে, গত ৮ মে রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন আগামী ১০ জুলাই পর্যন্ত স্থগিত করেন আপিল বিভাগ। ওইদিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। অ্যাডভোকেট কামরুল ইসলাম আদালতে আসামির পক্ষে শুনানি করেন। গত ৬ এপ্রিল এ মামলায় সোহেল রানাকে জামিন দেন হাইকোর্ট। তাই, তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছিলেন আইনজীবীরা। কিন্তু পরে ৯ এপ্রিল হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত। ফলে রানার মুক্তিও স্থগিত হয়ে যায়। উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে। ওই দিন রানা প্লাজা ধসের ঘটনায় প্রায় ১৩শ’ মানুষের মৃত্যু হয়। যাদের প্রায় সবাই পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম