ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

রাতের আঁধারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল বাস, নিহত ১৫

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ অক্টোবর, ২০২৫,  10:49 AM

news image

ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটে গেছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। রাতের আঁধারে ভ্রমণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে উলটে পড়েছে যাত্রীবাহী একটি বাস। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ১১ জনই নারী। স্থানীয় সময় শুক্রবার (১৭ অক্টোবর) রাতে ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পারনামবুকো প্রদেশে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির ফেডারেল হাইওয়ে পুলিশ। খবর এপির। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় গত শুক্রবার রাত ৮টার কিছু আগে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত লেনে ঢুকে পড়ে গাড়িটি। এরপর সড়কের পাশে পড়ে থাকা পাথরে ধাক্কা খেয়ে একটি বালুর বাঁধে গিয়ে বাসটি আঘাত করে এবং উল্টে যায়। বাসটিতে মোট ৩০ জন যাত্রী ছিলেন বলে পুলিশের প্রাপ্ত তালিকায় উল্লেখ আছে। এর মধ্যে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী ও ৪ জন পুরুষ। আহতের সঠিক সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি। দুর্ঘটনায় চালক হালকা আঘাত পেয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের ধারণা, দুর্ঘটনার সময় যাত্রীদের কয়েকজন হয়তো সিটবেল্ট না বেঁধেই বসে ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম