ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

রাতেই আসবে ভারতের পেঁয়াজ: বাণিজ্য প্রতিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

৩১ মার্চ, ২০২৪,  8:23 PM

news image

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, রোববার রাতের মধ্যেই ভারত থেকে প্রথম চালানে ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ আসবে। এরপর শিগগির এ পেঁয়াজ টিসিবির মাধ্যমে কেজি ৪০ টাকা দরে ঢাকা ও চট্টগ্রামে বিক্রি করা হবে। রোববার (৩১ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স’ সভা শেষে তিনি এ কথা বলেন। আহসানুল ইসলাম টিটু বলেন, চিনি পর্যাপ্ত আছে তাই আপাতত আনার প্রয়োজন নেই। পয়েলা বৈশাখ থেকে আর মোটা, সরু বা মিনিকেট নামে চাল বিক্রি করা যাবে না। এছাড়া বস্তায় চালের জাত ও উৎপাদন খরচ কত তা মিলগেটে থেকেই চালের বস্তায় লিখা থাকতে হবে। তিনি আরও বলেন, প্রতিমন্ত্রী হিসেবে আমি সন্তুষ্ট বাজরে পণ্যের সরবরাহ ও দামে। রোজার শুরুতে পণ্যের যে দাম ছিল এখন আর তা নেই। সব পণ্যের দাম কমে এসেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম