ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

রাতভর কাজ করার ফলে সুন্দরবনের আগুন এখন নিয়ন্ত্রণে

#

নিজস্ব প্রতিনিধি

২৫ মার্চ, ২০২৫,  5:12 PM

news image

সুন্দরবনে ২ দফায় আগুন লাগার ৭২ ঘণ্টা পর অবশেষে নিয়ন্ত্রণ এসেছে। গত শনিবার পূর্ব সুন্দরবনের ধানসাগর ফরেস্ট স্টেশনের কলম তেজি এলাকায় আগুন লাগার একদিন পর রোববার বিকালে সেগুলো নিভিয়ে ফেলা হয়।  এদিন সকালে নতুন করে আবারও ধোয়া দেখা যায় ধানসাগর ফরেস্ট স্টেশনের কাছে। এরপর বন বিভাগ, স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের কাজে লেগে যায়। এ সময় সকলে মিলে ফায়ার লাইন কাটার কাজ শুরু করে। সন্ধ্যার পরে ফায়ার সার্ভিস বনবিভাগ ও স্থানীয়রা আগুন নিভানোর জন্য রাতভর কাজ করে। কিন্তু পানির অভাবে সে কাজ থমকে যায়। সোমবার সকালেও সুন্দরবনে গিয়ে দেখা যায় সুন্দরবন এখনো আগুনে পুড়ছে। এ সময় পানির অভাবে দুপুরে আগুন নিভানোর কাজ বন্ধ হয়ে যায়। রাত আটটার দিকে আবারও আগুন নিভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস বনবিভাগ স্বেচ্ছাসেবী সংস্থা ও স্থানীয় সহ ৭০ জনেরও বেশি মানুষ। কিন্তু রাত তিনটার দিকে মরাভোলা খালে ভাটা হয় যায়। এ সময় পানি না থাকায় মঙ্গলবার (২৫ মার্চ) সকাল আটটা পর্যন্ত আগুন নিভানোর কাজ বন্ধ থাকে বলে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়। এখন পর্যন্ত কোথাও আগুন এবং ধোঁয়া দেখা যাচ্ছে না বলে তারা আরও জানায়। তবে আগুন এবং ধোয়া কোথাও আছে কিনা সেজন্য কাজ করে যাচ্ছেন বন বিভাগ ও ফায়ার সার্ভিস কর্মীরা। বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম জানান, আগুন নিয়ন্ত্রণ এসেছে কোথাও কোন ধোয়া বা আগুন দেখা যাচ্ছে না। তবে আগুন বা ধোয়া কোথাও আছে কিনা এজন্য আমরা কাজ করে যাচ্ছি। হয়তো দুপুর নাগাদ আগুন সম্পূর্ণ নিভে গেছে নিশ্চিত হলে আমরা ঘোষণা দেবো যে সুন্দরবনে এখন আর আগুন নাই। এ ঘটনায় যারা জড়িত তাদের খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।  তিনি আরও জানান, ইতিমধ্যে কলমতেজী এলাকায় আগুন লাগার ঘটনায় চাঁদপাই রেঞ্জের সহকারী বন কর্মকর্তা দ্বীপন চন্দ্র দাসকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যেহেতু লোকালয় থেকে অনেক ভিতরে আগুন লাগে সেহেতু আগুন নিভানোর জন্য খাল থেকে হর্সপাইপ টেনে নিয়ে আগুন নিভানোর কাজে বেশ বেগ পেতে হয়।  আগুন নিভানোর কাজে ফায়ার সার্ভিস এবং বনবিভাগের স্থানীয় লোকজন স্বেচ্ছাসেবী সংস্থা ছাড়াও অনেকেই স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম