ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রবাসী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০২ মার্চ, ২০২৬,  4:48 PM

news image

রাজবাড়ী সদর উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বাগমাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাহ হোসেন (৩৯) রাজবাড়ীর কালুখালী উপজেলার দামেজ উদ্দীনের ছেলে। সম্প্রতি প্রবাস থেকে ছুটিতে দেশে আসছিলেন তিনি। পাংশা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিল্লাল রাজবাড়ী থেকে মোটরসাইকেলে করে বাগমারা মোড় দিয়ে পাংশার দিকে যাচ্ছিলেন। সাড়ে ৭টার দিকে পাংশা থেকে ফরিদপুরগামী একটি ট্রাক সামনে থেকে মোটরসইকেল আরোহী বিল্লালকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী বিল্লাল ঘটনাস্থলেই মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছেন। পাংশা হাইওয়ে থানার সার্জেন্ট মো. শামিম হোসেন জানান, ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বিল্লাল নিহত হয়েছেন। বিল্লালের মরদেহ উদ্ধার করে কালুখালী হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম